বছরের সেই বিশেষ সময় এসে গেছে—যখন গাছভর্তি হলুদ-সোনালি গোবিন্দভোগ বাতাসে ছড়িয়ে দেয় নিজের গন্ধ। সাতক্ষীরার মাটিতে বেড়ে ওঠা এ আম শুধু স্বাদে নয়, স্মৃতিতেও রাজা।
ছোটবেলার সেই দুপুর, পরিবারের হাসি, প্লেটে কাটা আমের ঘ্রাণ— সব ফিরিয়ে আনতে চাই আপনার টেবিলে।
সরাসরি আউটলেট থেকে নিতে যোগাযোগ: এরাবিয়ান স্টোর ৪৩/২ পশ্চিম চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা (উত্তরা ব্যাংকের বিপরীতে, নূর মসজিদের উত্তর গেট)
বিশেষ নির্দেশনা
আম হাতে পাওয়ার পর ক্রেট থেকে বের করে সাথে সাথে খাবেন না। ঘন্টা দুয়েক পর গরম ভাব চলে গেলে খাওয়া শুরু করুন। প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন। আমগুলো পেপার বা চটের উপরে একটা একটা করে রাখবেন। আম ক্রেটেই বা খালি ফ্লোরে রেখে দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে