গোবিন্দভোগ আম

Price range: 1,790.00৳  through 4,990.00৳ 14% OFF

“গন্ধে প্রেম, স্বাদে মুগ্ধতা—নাম তার গোবিন্দভোগ”
প্রি অর্ডার চলছে…
৬-৭ মে ডেলিভারি শুরু।
সীজনের প্রথম আম দিয়ে হোক আপনার এবারের মধূমাসের যাত্রা।
আগে অর্ডারে আগে পাবেন।
নোট : ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। সিস্টেমে ডেলিভারি চার্জ আপনার এখানো শো করলেও আমরা টোটাল প্রাইস থেকে ডেলিভারি চার্জ মাইনাস করে বীল করবো।

Add to cart

Description

“গন্ধে প্রেম, স্বাদে মুগ্ধতা—নাম তার গোবিন্দভোগ”

শুরু হয়েছে মধূময় মাস। যার যাত্রা গ্রীষ্মের এক রাজকীয় অনুভূতি গোবিন্দভোগের মাঝ দিয়ে শুরু। সীজনের প্রথম আম হিসেবে এ আম না খেয়ে থাকা বড্ড কঠিন। আম এমন এক মধূময় ফল সারা বছর তার জন্য অপেক্ষা করতে হয়। আর এ অপেক্ষায় প্রহর ভেঙে দেয় সাতক্ষীরার গোবিন্দভোগ। এ আম তাদের জন্য যারা তাকে শুধু ফল ভাবেন না, ঋতুর সেরা উপহার ভাবেন—
তাদের টেবিলে গোবিন্দভোগ সীজনের প্রথম সৌন্দর্য্য।

সাতক্ষীরা গোবিন্দভোগ আম কেমন আম? আগে জানুন তারপর অর্ডার দিন।

গোবিন্দভোগ আমের কিছু বৈশিষ্ট্য।
কাটার আগেই যার সুবাস নাকে এসে বলে দেয়, “এটা সাধারণ আম নয়।”
আঁশমুক্ত, বেশি উপভোগ
পাতলা আঁটি, ভরপুর মাংস
এর গন্ধে আছে মাতাল করা সতেজতা।
“সব আম মিষ্টি হতে পারে, কিন্তু সব আম মনে দাগ কাটে না—গোবিন্দভোগ মনে দাগ কাটে।”
আর প্রতিটি কামড়ে আছে ‘আরেক টুকরো খাই’—এমন টান।
সম্পূর্ণ ক্যামিক্যাল ফ্রি।
আঁশ বিহীন এই আম মিষ্টি ও রসালো স্বাদের।
দুই থেকে তিনটায় এক কেজি।

এই আম অর্ডার করার ৩টি কারণ:
✔️ পরিবার নিয়ে নিশ্চিন্তে উপভোগ করার মতো মান
✔️ অতিথি আপ্যায়নে আলাদা মর্যাদা
✔️ মৌসুমের প্রথম সেরা স্বাদ

গোবিন্দভোগ কিনছেন মানে—এক বাক্স আম নয়, এক বাক্স প্রশান্তি কিনছেন। 🥭

যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন, তারা কী পাবেন?
✔️ কোয়ালিটিতে নিশ্চয়তা
✔️ নির্বাচিত বাগানের আম
✔️ স্বাদ ও ঘ্রাণে আলাদা অভিজ্ঞতা
✔️ পরিবার নিয়ে নিশ্চিন্তে উপভোগ করার মতো কোয়ালিটি

জেনে নিন!
অর্ডার সাবমিট করার পর মিনিমাম ৩০০ টাকা বিকাশে এডভান্স করতে হবে। বাকিটা ক্যাশ অন ডেলিভারি।
৬-৭ মে ডেলিভারি শুরু হবে।
প্যাকিং সাইজ : ১২ কেজি
ডেলিভারির ধরন: পয়েন্ট ডেলিভারি/ হোম ডেলিভারি।
ডেলিভারি চার্জ: কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি।
যে কোন জেলা এবং উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি।

এই আম নিচ্ছেন মানে—শুধু আম না, মৌসুমের সেরা শুরুর স্বাদ অর্ডার করছেন।

সবার আগে পেতে
প্রি-অর্ডার করুন….

৬-৭ মে থেকে ডেলিভারি শুরু

প্রি-অর্ডার মূল্য
গোবিন্দভোগ আম ১২ কেজি প্যাকেজ ১৭৯০ টাকা।
গোবিন্দভোগ আম ২৪ কেজি প্যাকেজ ৩২৯০ টাকা।

যোগাযোগ
09666767673
01898828684

৪৩/২ পশ্চিম চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা।
(আবুল হোটেল থেকে রামপুরার দিকে যেতে উত্তরা ব্যাংকের অপজিটে মধুবাগের গলি, নূর মসজিদের উত্তর গেট)

গোবিন্দভোগ আমের পরিচিতি

গোবিন্দভোগ আম আশু জাতের। মে মাসের শুরু থেকেই পরিপক্বতা লাভ করে বাজারে আসতে থাকে। আমটির আকৃতি মাঝারি। দেখতে অনেকটা গোলাকার। একেকটির ওজন গড়ে ৩৫০ গ্রাম। গোবিন্দভোগ আমের বোঁটা বেশ মোটা এবং শক্ত। ত্বক মসৃণ, পাকলে ঊর্ধ্বাংশ অর্থাৎ বোঁটার আশপাশে হলুদ রং ধারণ করে। আমের মধ্যাংশ থেকে নিম্নাংশ হালকা সবুজ।

গোবিন্দভোগ সাধারণত গড়ে ৮ দশমিক ৬ সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে। ফলটির প্রস্থ ৭ দশমিক ৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৬ সেন্টিমিটার পর্যন্ত হয়। গোবিন্দভোগ খোসা সামান্য মোটা। আঁশবিহীন আমটির শাঁস হলুদাভ। ফলটি সুগন্ধযুক্ত, রসাল ও মিষ্টি স্বাদের। এর খাবার উপযোগী অংশ শতকরা ৬৭ দশমিক ২ ভাগ। খোসা ছাড়িয়ে নিলে এমনিতেই শাঁস আঁটি থেকে বেরিয়ে আসে। গোবিন্দভোগ মিষ্টতার পরিমাণ ১১ শতাংশ। গাছ থেকে সংগ্রহের পর আমটি পাকতে ৫-৬ পর্যন্ত লেগে যায়। এই ফলের আঁটি পাতলা।

 

বিশেষ নির্দেশনা ‌

আম হাতে পাওয়ার পর ক্রেট থেকে বের করে সাথে সাথে খাবেন না। ঘন্টা দুয়েক পর গরম ভাব চলে গেলে খাওয়া শুরু করুন। প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন। আমগুলো পেপার বা চটের উপরে একটা একটা করে রাখবেন। আম ক্রেটেই বা খালি ফ্লোরে রেখে দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে।

Related Product

People Also Bought​

Shop
Search
Account
0 Cart
Shopping Cart

Your cart is empty

You may check out all the available products and buy some in the shop

Return to shop